অনলাইন ভার্সন
নাটক গেল দর্শকের কাছে
ঢাকার মঞ্চে এসেছে আরেকটি নতুন নাটক। গত শুক্রবার ও গতকাল শনিবার দর্শক দেখেছেন প্রচণ্ড কালেকটিভ-এর প্রথম প্রযোজনা ‘প্রায় তিন/চারজন’। নামের মতোই পরিবেশনাসহ নানা দিক থেকে এটি ছিল ব্যতিক্রমী এক উদ্যোগ। যেখানে দর্শক নাটকের কাছে না, বরং নাটকই গেছে দর্শকের কাছে। আয়োজকেরা বলছেন, নাটকটি গণমানুষের নাটক, গণমানু...


