সোমবার ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

বিশ্ব চলচ্চিত্র

নতুন নাকি পুরোনো ‘কিলার’ বেশি ভালো

১৯৮৯ সালে ‘দ্য কিলার’ মুক্তির পর হংকং ছিল নিরুত্তাপ। তবে আন্তর্জাতিক অঙ্গনে দ্রুতই সাড়া ফেলে এই ছবি। পরের তিন দশকে হয়ে ওঠে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন সিনেমা। ৩৫ বছর পর নিজেই নিজের সিনেমাটির রিমেক করেছেন জন উ। গত ২৩ আগস্ট স্ট্রিমিং সার্ভিস পিককে মুক্তি পেয়েছে ‘দ্য কিলার’। কেমন হলো রিমেক? জন উ-জাদু কি আগের মতোই আছে নাকি ফিকে হয়ে আসছে?

জন উ। নির্মাতার ইনস্টাগ্রাম থেকে

জন উ। নির্মাতার ইনস্টাগ্রাম থেকে

হংকংয়ের নির্মাতা জন উকে যে অ্যাকশন সিনেমার ওস্তাদ মানা হয়, তা সিনেমাপ্রেমীরা সবাই জানেন। অস্ত্র, লড়াই আর রক্তই যেন তাঁর সিনেমার শেষ কথা। তাঁর সিনেমাকে বলা হয় ‘বুলেট ব্যালে’। তবে ধুন্ধুমার অ্যাকশনের সঙ্গে আবেগের উপস্থিতি উকে আলাদা করেছে। অ্যাকশন দৃশ্যগুলো যেন আলাদা করে গল্প বলে, প্রতিটি অ্যাকশনে নতুন স্টাইল, স্লো মোশনের ব্যবহার জন উকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক