সোমবার ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

ভ্রমণ

এভারেস্ট বেজক্যাম্পের পথে হাঁটতে হাঁটতে বান্দরবানের কথাই কেন মন পড়ল এই অভিযাত্রীর

এভারেস্ট বেজক্যাম্পের পথে হাঁটতে হাঁটতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের কথা খুব মনে পড়ছিল। প্রাকৃতিক ঐশ্বর্যের বিচারে দুই দেশের দুটি অঞ্চলই নিজ নিজ মহিমায় অনন্য। অথচ ট্রেকিংয়ের সুবিধার দিক থেকে কত ফারাক! কীভাবে ঘোচানো যায় এই ফারাক, তা–ই ভাবছিলেন বাবর আলী

চমরী গাইয়ের গলায় ঝোলানো ঘণ্টির টুংটাংই অ্যালার্মের কাজ করল। সকাল সাড়ে সাতটা নাগাদ পথে বেরিয়ে প্রথমেই পড়ল ঝুলন্ত ব্রিজ। এখান থেকেই পাইনগাছের রাজত্ব শুরু। মিনিট বিশেকের মধ্যে ফাকদিংয়ের জনপদ ছাড়িয়ে টকটক। আজকের গন্তব্য অবশ্য শেরপা রাজধানী বলে খ্যাত নামচে বাজার। চলছি দুনিয়ার সর্বোচ্চ চূড়া এভারেস্টের পাদদেশে অবস্থিত বেজক্যাম্পের দিকে। নাকে আসছে জুনিপার ঝোপ পোড়ানোর তীব্র সুগন্ধ। চোখ ধাঁধাচ্ছে রডোডেনড্রন। সেই যে ‘উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রনগুচ্ছ’। নেপালের জাতীয় ফুল।

আর মনে পড়ছে দেশের পাহাড়ের কথা। প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে দুটি জায়গার মধ্যে অনেক বৈসাদৃশ্য। আবার সমতলের তুলনায় দুই জায়গার জীবনযাত্রাই অনন্য। অনেক কিছুই এখানে সহজে পৌঁছায় না। প্রয়োজনীয় পরিকাঠামো এর মধ্যে অন্যতম। তারপরও দুনিয়ার দুর্গমতম প্রান্তে ভ্রমণপিপাসুদের প্রয়োজনীয় সেবাটুকু পৌঁছে দেওয়ার তাগিদ নেপালের ট্রেকগুলোতে দেখা যায়। এ জায়গাতেই আমরা বেশ পিছিয়ে। সরকারি বা বেসরকারি উদ্যোগ—দুটোই বেশ অপ্রতুল।

আরও পড়ুন

কায়াক চালিয়ে কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতে যেতে যা দেখলাম

২২ জুলাই ২০২৩

তরুণদের কাছে ট্রেকিং-গন্তব্য করে তোলা যায় বান্দরবানের পাহাড়গুলো

তরুণদের কাছে ট্রেকিং-গন্তব্য করে তোলা যায় বান্দরবানের পাহাড়গুলো

ছবি: বাবর আলী

নেপালের মতো আমাদের পার্বত্য অঞ্চলেও কয়েকটি ন্যাশনাল পার্ক ঘোষণা করে সেখানে ৩ থেকে ১০ দিনের ট্রেক চালু করা যেতে পারে। শারীরিক শ্রমের আনন্দের পাশাপাশি আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনন্য ঐতিহ্য চাক্ষুষ করার সুযোগও পেয়ে যাবেন ট্রেকাররা। পাড়াগুলোতে ন্যূনতম সুবিধাসহ হোম স্টে চালু করা গেলে বিদেশ থেকে আসা পর্যটকদেরও আমাদের পার্বত্য অঞ্চলের অনন্য ভূখণ্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাবে। কমিউনিটি ট্যুরিজমের এই মডেল চালু করে নেপালের দুর্গম

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক